নবীগঞ্জে অগ্নিকাণ্ডে চারটি ঘরপুড়ে ছাই: প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

এম. এ মুহিত, নবীগঞ্জ (হবিগঞ্জ)

সারাবাংলা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোয়ালঘরসহ চারটি ঘর। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি

2022-03-03T16:17:57+00:00
2022-03-03T16:17:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবীগঞ্জে অগ্নিকাণ্ডে চারটি ঘরপুড়ে ছাই: প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
এম. এ মুহিত, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৪:১৭ পিএম   (ভিজিট : ৩৩২)
X


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোয়ালঘরসহ চারটি ঘর। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি পুড়ে যাওয়ায় চারটি পরিবারের স্থান হয়েছে খোলা আকাশের নীচে। গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামে  অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।

জানা যায়, গত বুধবার (২ মার্চ) রাতে হঠাৎ করে গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের গোপলা নদীর তীরে অবস্থিত মোঃ নুর মিয়ার গরু ঘরে হঠাৎ করে ধাউ-ধাউ করে আগুন জ্বলতে থাকে। এরপর আগুনটি চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে নুর মিয়া, রুজিনা বেগম,দুদু মিয়া ও আলতা মিয়ার ঘর পুড়ে যায়। এতে চারটি ঘরে থাকা তিনটি পানির পাম্প পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শী সুহেল আহমদ জানান, রাতে দুদু মিয়ার বাড়িতে চিৎকার শুনে  দৌড়ে গিয়ে দেখি বাড়িতে আগুনে লেগেছে। আগুনের লেলিহান শিখা চারিদিকে জ্বলছে।
তাৎক্ষণিক পানির পাম্পের ব্যবস্থা করে বিজনা নদী থেকে পাম্পের মাধ্যমে পানি দিয়ে এক ঘন্টা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। জ্বালানি কয়েল আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এলাকাবাসী।

এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন - বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে অবগত হয়েছি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy