শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই: খুবি উপাচার্য

সুমাইয়া আক্তার, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সারাবাংলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৮ম আন্তঃ ডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে।আজ

2022-03-03T16:20:07+00:00
2022-03-03T18:51:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুবিতে ৮ম আন্তঃ ডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই: খুবি উপাচার্য
সুমাইয়া আক্তার, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৪:২০ পিএম  আপডেট: ০৩.০৩.২০২২ ৬:৫১ পিএম  (ভিজিট : ২৭৩)
X


খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৮ম আন্তঃ ডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনের পর তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‌‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণরা যত বেশি খেলাধুলায় অংশ নেবে ততটাই তাদের মন-মানসিকতা আরও ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে।  খুলনা বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ বাড়াতে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। পর্যায়ক্রমে আরও সুযোগ-সুবিধা বাড়ানো হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy