মনোহরদীতে কালেক্টরেট সহকারী সমিতির কর্ম বিরতি

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদীতে কার্যক্রম বন্ধ রেখে পূর্ণদিবস কর্ম বিরতি পালন করেছে কালেক্টরেট সহকারী সমিতি।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা ভূমি

2022-03-03T17:37:49+00:00
2022-03-03T17:37:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে কালেক্টরেট সহকারী সমিতির কর্ম বিরতি
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৩২৭)
X


নরসিংদীর মনোহরদীতে কার্যক্রম বন্ধ রেখে পূর্ণদিবস কর্ম বিরতি পালন করেছে কালেক্টরেট সহকারী সমিতি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা ভূমি অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মরত সহকারীরা। সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে এই কর্মবিরতি। কর্মসূচিতে অংশ নেওয়া কালেক্টরেট সহকারীরা জানান, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি দীর্ঘদিন থেকে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত অফিস সহকারীদের পদের নাম পরিবর্তন ও বেতন গ্রেড বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছে।

আন্দোলনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী গত বছরের ২৪ জানুয়ারি সহকারীদের প্রস্তাবিত পদের নাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণ প্রস্তাবটি অনুমোদন দেন। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে এখনো তা বাস্তবায়ন করা হচ্ছে না।

এ ব্যাপারে মনোহরদী উপজেলা ভূমি অফিসের নাজির মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মঙ্গলবার থেকে সারা দেশে বাংলাদেশ কাল্টেরেট সহকারী সমিতির ব্যানারে কর্মবিরতি পালন করছে কর্মচারীরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে আন্দোলন চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আসা মানুষজনকে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা যায়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy