সিলেটের ১৫ ইউপি চেয়ারম্যানের শপথ

ব্যুরো প্রধান, সিলেট

সারাবাংলা

সিলেট জেলার পাঁচ উপজেলার নবনির্বাচিত ১৫ ইউপি চেয়ারম্যান শপথ নিয়েছেন। জেলার দক্ষিণ সুরমা, ওসমানীনগর, বিশ্বনাথ, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ

2022-03-03T17:40:46+00:00
2022-03-03T17:40:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটের ১৫ ইউপি চেয়ারম্যানের শপথ
ব্যুরো প্রধান, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৫:৪০ পিএম   (ভিজিট : ৩৩৬)
X


সিলেট জেলার পাঁচ উপজেলার নবনির্বাচিত ১৫ ইউপি চেয়ারম্যান শপথ নিয়েছেন। জেলার দক্ষিণ সুরমা, ওসমানীনগর, বিশ্বনাথ, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার ১৫ ইউপি চেয়ারম্যান শপথ নেন। বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় তাদের শপথবাক্য পাঠ করান সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক মামুনুর রশীদ ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার।

শপথগ্রহণকারী চেয়ারম্যানরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরামুল হক, তেতলী ইউনিয়নের মো. অলিউর রহমান, বিশ্বনাথ উপজেলা লামাকাজী ইউনিয়ন পরিষদের মো. কবির হুসেন (ধলা মিয়া), খাজাঞ্চি ইউনিয়নের আরশ আলী, ওসমানীনগর উমরপুর ইউনিয়ন পরিষদের মো. গোলাম কিবরিয়া, তাজপুরের ইউনিয়নের অরুনোদয় পাল, উছমানপুর ইউনিয়নের ওয়ালি উল্লাহ বদরুল, সাদিপুর ইউনিয়নের সাহেদ আহমেদ, পশ্চিম পৈলনুপুর ইউনিয়নের গোলাম রব্বানী চৌধুরী, বরুঙ্গাবাজার ইউনিয়নের মো. আখলাকুর রহমান, গোয়াল বাজার ইউনিয়নের পীর মো. মজনু মিয়া, দয়ামীর ইউনিয়নের এসটিএম ফখর উদ্দিন, গোয়াইনঘাট পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের মো. গোলাম কিবরিয়া, পূর্ব আলীরগাঁওয়ের মোহাম্মদ নজরুল ইসলাম এবং কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম পরিষদের চেয়ারম্যান মো. জিয়াদ আলী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy