ইউপি নির্বাচনে নৌকার বিজয়ে পুকুরের মাছ শিকার উন্মুক্ত করা হলো

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা

সারাবাংলা

গত বছরের ২৬ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই নম্বর

2022-03-03T17:41:29+00:00
2022-03-03T17:41:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউপি নির্বাচনে নৌকার বিজয়ে পুকুরের মাছ শিকার উন্মুক্ত করা হলো
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৫:৪১ পিএম   (ভিজিট : ৩৩৪)
X


গত বছরের ২৬ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই নম্বর কাটাবাড়ি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ গোলাপ। ভোট প্রার্থনার বিভিন্ন সমাবেশে তিনি স্বাভাবিকভাবেই দিয়েছিলেন নানা প্রতিশ্রুতি। কিন্তু এসব কিছু ছাপিয়ে নৌকার এক ভক্ত ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন ব্যক্তিগতভাবে দিয়েছিলেন অভূতপূর্ব এক প্রতিশ্রুতি। নৌকা জিতলে তাঁর হিলালী পুকুর নামে নিজের বড় একটি পুকুরের মাছ বিনা টিকেটে অর্থাৎ ফ্রিতে একদিনের জন্য মাছ শিকারীদের উন্মুক্ত করে দেবেন।  

তাঁর ইউনিয়নে নৌকা জিতেছে। তাই তিনিও রেখেছেন সে প্রতিশ্রুতি। বৃহস্পতিবার (০৩ মার্চ) নৌকাভক্ত জাকিরের পুকুরে হয়ে গেল এক অভূতপূর্ব মাছ শিকারের অনুষ্ঠান। মাছ শিকারের অনুষ্ঠানটি মেলায় রূপ নেয়ায় উদ্বুদ্ধ হয়ে আগামি শনিবার মহিলাদের জন্য উন্মুক্ত মাছ শিকারের ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ হিলালীপুকুরে বিশ লাখ টাকার মাছের উন্মুক্ত শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানকার বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেনের আহ্বানে ইউনিয়নের মানুষ মাছ শিকারে অংশগ্রহণ করেন। তিনি বৃহস্পতিবার সকাল ৯টায় ইউনিয়নবাসীর জন্য মাছ ধরতে ‘উন্মুক্ত মাছ শিকার’  অনুষ্ঠানের উদ্বোধন করেন। নিরবিচ্ছিন্নভাবে বিকাল ৫টা পর্যন্ত মাছ ধরতে পারেন মাছ শিকারীরা।
 
বড়শী দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ ধরতে পেরে এলাকাবাসী খুব খুশি। আগামী শনিবার ইউনিয়নের মহিলা মাছ শিকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে ঘোষনা দেন জাকির হোসেন। এতেও খুশি তারা।
 
কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ গোলাপ কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, জাকির হোসেন একজন মহৎ মানুষ বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন নৌকার বিজয়ের জন্য এমন উদ্যোগ গ্রহণ করতে পেরেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy