প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৫:৪৩ পিএম (ভিজিট : ৩১১)

X
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দিলীপ কুমার সরকার (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছে থাকা এক হাজার ৪৬০ পিস টেপেন্টা ট্যাবলেট জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ক্যাম্পটির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া মাষ্টারপাড়া এলাকা থেকে ভারতের তৈরী নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ১৪৬০ পিস টেপেন্টা ট্যাবলেটসহ দিলীপ কুমার সরকারকে আটক করা হয়। দিলিপ কুমার বুজরুক গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া (মাষ্টারপাড়া) গ্রামের মৃত ধনিরাম সরকারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করার পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।