বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: রাজশাহীর ডিসি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সারাবাংলা

‘পারিপার্শিকতা ও আমাদের অসচেতনতার কারণেই দিন দিন বন্যপ্রাণী দেশে থেকে বিপন্ন হয়ে যাচ্ছে। তাই বিপন্নপ্রায় এসব বন্যপ্রাণী রক্ষায়

2022-03-03T17:53:17+00:00
2022-03-03T17:53:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: রাজশাহীর ডিসি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৫:৫৩ পিএম   (ভিজিট : ২৪৯)
X


‘পারিপার্শিকতা ও আমাদের অসচেতনতার কারণেই দিন দিন বন্যপ্রাণী দেশে থেকে বিপন্ন হয়ে যাচ্ছে। তাই বিপন্নপ্রায় এসব বন্যপ্রাণী রক্ষায় দেশের নাগরিক হিসেবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

আজ বৃহস্পতিবার (০৩ মার্চ) রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল এসব কথা বলেন। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

সামাজিক বন বিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজজামান শাহ এর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন- রাজশাহী ফরেস্ট্রি সায়েন্স টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক জিল্লুর রহমান। ইনস্টিটিউটের রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির সভাটি সঞ্চালনা করেন।

এর আগে ‘বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি’ শ্লোগানে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বনবিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy