রাজশাহীতে চোরাই অটোরিকশাসহ চোর সিন্ডিকেটের ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সারাবাংলা

রাজশাহী মহানগরীতে চোরাই ব্যাটারীচালিত অটোরিকশাসহ দুই চোরকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ বৃহস্পতিবার (০৩ মার্চ) বেলা

2022-03-03T18:35:41+00:00
2022-03-03T18:35:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে চোরাই অটোরিকশাসহ চোর সিন্ডিকেটের ২ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৬:৩৫ পিএম   (ভিজিট : ২২১)
X


রাজশাহী মহানগরীতে চোরাই ব্যাটারীচালিত অটোরিকশাসহ দুই চোরকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আজ বৃহস্পতিবার (০৩ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর মতিহার থানার বাজে কাজলা একটি গ্যারেজে অভিযান চালিয়ে অটোরিকশাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মো. মজিবুর রহমানের ছেলে মো. মনিরুল ইসলাম মনি (২৭) ও খোজাপুর জাহাজঘাটের মো. নিজাম উদ্দিনের ছেলে মো. উজ্জল আলী বাদশা (২৮)। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. রেজাউল হাসান, এসআই মো. রবিউর ইসলাম ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মতিহার থানার বাজে কাজলা এলাকার এক ব্যক্তি তার গ্যারেজে চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয় করে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম বেলা ১১ টায় অভিযান চালিয়ে গ্যারেজ মালিক মো. মনিরুল ইসলাম ও অটোরিকশাচালক মো. উজ্জল আলীকে গ্রেফতার করে। এসময় আসামীদের কাছ থেকে চোরাই অটোরিকশাটিও উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, দীর্ঘদিন ধরে তারা ও তাদের সহযোগী চোরেরা রাজশাহী শহরসহ আশে-পাশের থানা ও জেলা থেকে অটোরিকশা, ইজিবাইক চুরি করে এনে তাদের গ্যারেজে রাখে। জিজ্ঞাসাবাদে আসামিরা আরো জানায়, গত ১০-১৫ দিন পূর্বে তাদের অপর সহযোগী আসামী রনি (৩০) নওগাঁ থেকে অটোরিকশাটি চুরি করে তাদের নিকট বিক্রি করে। পরবর্তীতে তারা অটোরিকশাটি নতুন রং করে এবং নম্বর পরিবর্তন করে আসামী মো. উজ্জল আলী ভাড়ায় চালাতো। বাকি পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy