কুষ্টিয়ায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

সারাবাংলা

গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য ঘোড়ার দৌড় কিন্তু সেই ঐতিহ্য এখন আধুনিকতার ডামাডোলে এবং প্রযুক্তি নির্ভরতায় হারিয়ে যেতে

2022-03-03T18:40:44+00:00
2022-03-03T19:05:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৬:৪০ পিএম  আপডেট: ০৩.০৩.২০২২ ৭:০৫ পিএম  (ভিজিট : ২৩৫)
X

গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য ঘোড়ার দৌড় কিন্তু সেই ঐতিহ্য এখন আধুনিকতার ডামাডোলে এবং প্রযুক্তি নির্ভরতায় হারিয়ে যেতে বসেছে আমাদের গ্রামীণ সংস্কৃতি থেকে। তবে এতো কিছুর মাঝে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে কুষ্টিয়ার আজ বৃহস্পতিবার (৩ মার্চ) হয়ে গেলো ঘোড়া এবং মহিষের গাড়ির দৌড় প্রতিযোগিতা। কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের পদ্মার চোরে ব্যতিক্রমী ঘোড়া এবং মহিষের গাড়ির দৌড় প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় দয়ারামপুর যুব সংঘ। 


উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতায় অংশ নেয় ৪টি দলের ঘোড়ার গাড়ির ও ৪টি দলের মহিষের গাড়ি। তিন রাউন্ডে ঘোড়া ও মহিষের গাড়ির দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়াও ঘোড়া ও মহিষের গাড়ির দৌড় প্রতিযোগীতা শেষে  ঘোড়দৌড়েরও আয়োজন করা হয় এই অংশে ৮টি ঘোড়া অংশ নেয়।  ঘোড়া ও মহিষের গাড়ির এমন ব্যতিক্রম ধর্মী প্রতিযোগিতা দেখতে দয়ারামপুর গ্রামের পদ্মার চরে ভীর জমান জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন শ্রেনি পেশার হাজারো দর্শক। এসময় তারা মাঠের চারপাশে অবস্থান নিয়ে আনন্দ উল্লাসে এ প্রতিযোগিতা উপভোগ করেন।


টানটান উত্তেজনায় ঘোড়া মহিষের পায়ের শব্দে তাদের লক্ষ্যে এগিয়ে যায় প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়া ও মহিষের গাড়ির প্রতিযোগিরা।


প্রতিযোগিতা শেষে খান ইলেকট্রনিকস এন্ড ডিজিটাল ফার্নিচারের সৌজন্যে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রতিযোগিতা অংশ গ্রহণকারীদেরকে মেডেল দেওয়া হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy