পিরোজপুরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক ভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

2022-03-03T20:24:46+00:00
2022-03-03T20:24:46+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৮:২৪ পিএম   (ভিজিট : ২৬৫)
X


মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক ভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃস্পতিবার (৩ মার্চ) বিকেলে পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেকের উদ্যোগে ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ। 

পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর সরদার জিয়াউল হাসান টিপু, ২নং ওয়ার্ড কাউন্সিলর আবু সিকদারের, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জিদান উদ্দিন জসিমের, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদারের, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম বাতেনের, ৬নং ওয়ার্ডে কাউন্সিলর কবির হোসেন সিকদারের, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদউল্লাহ লিটন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাই, ৯নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তারা বলেন, মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক এর উদ্যোগে আমরা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক না দিতেন তবে আমরা আজ মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী দেখতে পেতাম না। তাই জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিতার কামনা করছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পিরোজপুরে কাজ করে যাচ্ছে পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক। আর তার নেতৃত্বে আগামীদিনে উন্নয়নের জন্য কাজ করে যাবো। 

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা চন্ডী চরণ পাল, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম রায় চৌধুরী, প্রধান শিক্ষক সোহেলী আশফিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মোল্লা, মুক্তিযোদ্ধা নূর দিদা রবি, সাবেক কাউন্সিলর একরাম হক, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তোতা।

আলোচনা সভা শেষে প্রতিটি ওয়ার্ডেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনা করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy