কেশবপুরে ৮ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

কেশবপুর প্রতিনিধি

সারাবাংলা

যশোর জেলার কেশবপুরে ৮ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ‘বীর নিবাস’ প্রকল্পের আওতায় বসতবাড়ি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর

2022-03-03T20:28:56+00:00
2022-03-03T20:28:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেশবপুরে ৮ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন
কেশবপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৮:২৮ পিএম   (ভিজিট : ২৩১)
X


যশোর জেলার কেশবপুরে ৮ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ‘বীর নিবাস’ প্রকল্পের আওতায় বসতবাড়ি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার সুজাপুর গ্রামের অস্বচ্ছল মুক্তিযোদ্ধা মোবারেক হোসানের বসতবাড়ি নির্মাণের কাজের আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্যা, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান সাগর, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হুসাইন মোহাম্মদ ইসলাম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

উল্লেখ্য, কেশবপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ৯ শত ৪৪ টাকা ব্যয়ে গৌরীঘোনা ইউনিয়নের ডহুরী গ্রামের অস্বচ্ছল মুক্তিযোদ্ধা কালী পদ মন্ডল, সাগরদাঁড়ী ইউনিয়নের চিংড়া গ্রামের অস্বচ্ছল মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও সাগরদাঁড়ি গ্রামের অস্বাচ্ছল মুক্তিযোদ্ধা নিমাই দেবনাথ, বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সুভাষ দেবনাথের ছেলে দুলাল দেবনাথ, মজিদপুর ইউনিয়নের পাত্রপাড়া গ্রামের অস্বচ্ছল মুক্তিযোদ্ধা আবুল হোসেন সরদারের পক্ষে স্ত্রী আশরাফুন্নাহার, হাসানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের অস্বচ্ছল মুক্তিযোদ্ধা আবুল কাশেম, পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের অস্বচ্ছল মুক্তিযোদ্ধা আব্দুল ফকিরের ছেলে মমরেজ ফকির ও কেশবপুর সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের মোবারেক হোসেনকে বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy