বান্দরবানের রোয়াংছড়িতে এক নারীকে ধর্ষণের পর হত্যা

ওমর ফারুক, বান্দরবান

সারাবাংলা

বান্দরবানের রোয়াংছড়িতে এক নারীকে ধর্ষণের পর হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে নোয়াপতং ইউনিয়নে এ ঘটনা ঘটে।

2022-03-04T09:38:19+00:00
2022-03-04T10:48:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বান্দরবানের রোয়াংছড়িতে এক নারীকে ধর্ষণের পর হত্যা
ওমর ফারুক, বান্দরবান
প্রকাশ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৯:৩৮ এএম  আপডেট: ০৪.০৩.২০২২ ১০:৪৮ এএম  (ভিজিট : ২৫৫)
X


বান্দরবানের রোয়াংছড়িতে এক নারীকে ধর্ষণের পর হত্যা করেছে দূর্বৃত্তরা।


বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে নোয়াপতং ইউনিয়নে এ ঘটনা ঘটে।


আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলেচু পাহাড়ী গ্রামে মসলা বাগানে কাজ করতে যাওয়া এক পাহাড়ী নারীকে ধর্ষনের পর গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের নাম চুইরাম্যা মারমা (৩৯)। সে পাড়ার কৃষক থুইচা প্রু মারমার স্ত্রী। ধারণা করা হচ্ছে বাগানে গাছ কাটতে যাওয়া শ্রমিকেরা একা পেয়ে ঐ নারীকে ধর্ষণ করে লাশটি পাহাড়ের খাদে ফেলে রেখে পালিয়ে গেছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ'সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ধর্ষণের পর পাহাড়ী এক নারীকে হত্যা করেছে দূর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদরের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy