পেকুয়ার পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, ৫ অস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

মুকুল কান্তি দাশ, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার)

সারাবাংলা

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটংয়ের পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাই র‍্যাব-১৫ ।কারখানা থেকে ৫টি অস্ত্র ও বিপুল

2022-03-04T09:54:07+00:00
2022-03-04T09:54:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পেকুয়ার পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, ৫ অস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার
মুকুল কান্তি দাশ, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার)
প্রকাশ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৯:৫৪ এএম   (ভিজিট : ২৩৯)
X


কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটংয়ের পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাই র‍্যাব-১৫ ।কারখানা থেকে ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় অস্ত্র তৈরির কারিগর দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত পৌনে আটটার দিকে এসব তথ্য জানান, কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার।

গ্রেপ্তার দেলোয়ার টৈটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, জলদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার দুপুর থেকে টানা ৫ ঘন্টার অভিযানের সমাপ্তি ঘটে রাত পৌনে আটটার দিকে। এসময় অস্ত্র কারখানা থেকে ৫টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা ও বনদস্যুতায় ব্যবহার করা হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy