বাড়ি ফিরতে পারলো না জোনায়েত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বড় বোনকে খাবার দিতে গিয়ে বাড়ি ফিরতে পারলো জোনায়েত। পথে মোটরসাইকেল চাপায় প্রানগেল তার। বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায়

2022-03-04T10:34:08+00:00
2022-03-04T10:37:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাড়ি ফিরতে পারলো না জোনায়েত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ১০:৩৪ এএম  আপডেট: ০৪.০৩.২০২২ ১০:৩৭ এএম  (ভিজিট : ২৮৭)
X


বড় বোনকে খাবার দিতে গিয়ে বাড়ি ফিরতে পারলো জোনায়েত। পথে মোটরসাইকেল চাপায় প্রানগেল তার।


বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিঢা গ্রামে।


নিহত জোনায়েত ওই গ্রামের মো. রুকুন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়তো।


জানা যায়, জোনায়েতের বড় ববোন লামিয়া আক্তার স্থানীয় বেইলদিয়া গ্রামের একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। বড় বোনকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ওই শিশু শিক্ষার্থী জোনায়েদ। স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার  রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


জোনায়েদ এর বাবা মো. রুকন মিয়া জানান, আমি একটি করাতকলে শ্রমিকের কাজ করি। সন্ধ্যার দিকে জোনায়েদ আমার বড় মেয়ের জন্য রাতের খাবার দিতে গিয়েছিলো মাদ্রাসায়। ফেরার পথে একই গ্রামের শামসুল হকের মিনহাজ আমার ছেলেকে চাপা দেয়। এরপর গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে গত রাতে মারা গেছে। এঘটনার পর স্থানীয়রা একটি আপোষ মিমাংসা করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছে।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. আজিজুল হক আজিজ বলেন, এবিষয়ে আমি অবগত হয়েছি। স্থানীয় ইউপি সদস্যকে বলেছি বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য।


শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, এবিষয়ে এখন পর্যন্ত  থানায় কেও কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy