বান্দরবানের লামায় স্ত্রীর নির্যাতনে স্বামীর বিষপানে আত্মহত্যা

ওমর ফারুক, বান্দরবান

সারাবাংলা

বান্দরবানের লামায় স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে ক্যওচিং মারমা (৪৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।আজ শুক্রবার

2022-03-04T12:21:18+00:00
2022-03-04T12:24:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বান্দরবানের লামায় স্ত্রীর নির্যাতনে স্বামীর বিষপানে আত্মহত্যা
ওমর ফারুক, বান্দরবান
প্রকাশ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ১২:২১ পিএম  আপডেট: ০৪.০৩.২০২২ ১২:২৪ পিএম  (ভিজিট : ১২৭)
X


বান্দরবানের লামায় স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে ক্যওচিং মারমা (৪৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। 

আজ শুক্রবার (০৪ মার্চ) গভীর রাতে লামা উপজেলার সদর ইউনিয়নের বনপুর ছোট মারমা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ক্যওচিং ঐ এলাকার ক্যওজাইংহ্লা মার্মার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে ক্যওচিং মারমা বিষপান করলে দ্রুত তাকে সিএনজিতে করে পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানায়, ক্যওচিং মার্মা পারিবারিক অশান্তি থেকে বিষপান করেছে।  তার স্ত্রী তাকে খুব নির্যাতন করতো। আগেও ২/৩ বার বিষপান করে ক্যওচিং আত্মহত্যা করতে চেয়েছিল। তাই ধারণা করা হচ্ছে স্ত্রীর নির্যাতন সহ্য করকে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে ক্যওচিং।

তবে স্থানীয় ওয়ার্ড মেম্বার আপ্রুসিং মার্মা বলেন, ক্যওচিং মার্মার প্রচন্ড পেট ব্যাথা ছিল। পেট ব্যথা সহ্য করতে না পেরে বিষপান করেছে। নিহতের পরিবারের কারো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়া লাশের শেষকার্য্য সম্পাদন করতে চায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শিবেন বিশ্বাস বলেন, বিষপানে ক্যওচিং মারমা নামে একজন আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে লামা থানায় আনা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy