প্রকাশ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ১২:৩৪ পিএম (ভিজিট : ১৭০)

X
পটুয়াখালীর কুয়াকাটায় 'বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি' এই স্লোগানকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২২।
গত বৃহষ্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা ৭ টায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির আয়োজনে কুয়াকাটা ইলিশ পার্ক হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার'র সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন আনু, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম, ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চুসহ ডলফিন রক্ষা কমিটির সকল সদস্য।