প্রকাশ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৩:৫৬ পিএম (ভিজিট : ১৯২)

X
যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে পানিতে ডুবে নাঈম সরদার (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (০৪ মার্চ) দুপুরে সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নাঈম সরদার উপজেলার ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের মো. আব্দুর রহমানের বড় ছেলে। নাঈম সরদার মৃগী রোগে আক্রান্ত ছিলো।
স্থানীয় সূত্রে জানাগেছে, নাঈম বাড়ির পাশের একটি পুকুরে সাঁতার কাটছিলো। এ সময় পুকুরে কেউ ছিলো না। নাঈমকে বাড়ির লোকজন খুঁজে না পেয়ে পুকুরপাড়ে গেলে তার জুতা দেখা যায়। একপর্যায়ে ওই পুকুরের পানির ভিতর খোঁজাখুঁজি করলে, পানিতে ডুবে থাকা মৃত অবস্থায় নাঈমকে পাওয়া যায়। তখন মৃতদেহটি তার স্বজনেরা উদ্ধার করেন।
নাঈম সরদারের চাচা আল মামুন সোহান এ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।