আরইউজে’র উদ্যোগে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সারাবাংলা

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।শুক্রবার (৪ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত

2022-03-04T18:15:36+00:00
2022-03-04T18:15:36+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন
আরইউজে’র উদ্যোগে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৬:১৫ পিএম   (ভিজিট : ২১৪)
X


রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। 

শুক্রবার (৪ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী কলেজ মাঠে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আরইউজে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক দ্বীপ আজাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদ রিপন, কার্যনির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, আরইউজের সাবেক (প্রতিষ্ঠাতা সভাপতি) সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, বর্তমান সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম তোতা, আনিসুজ্জামান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সামাদ খানসহ রাজশাহীর গণমাধ্যমকর্মীরা।

উদ্বোধনী খেলায় ম্যাংগো সিটিকে ৪৩ রানে হারিয়ে জয় পায় বরেন্দ্র হান্টার। এবারের আয়োজনে অংশগ্রহণ করছে- ম্যাংগো সিটি, বারনই সিক্সার, বড়াল লায়নস, বরেন্দ্র হান্টার, সিল্কসিটি টাইগার ও পদ্মা ফাইটার।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy