পিরোজপুরের ভান্ডারিয়ায় ট্রলির চাপায় ভ্যানচালক নিহত

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইটবাহি ট্রলির চাপায় মো. দেলোয়ার হোসেন সরদার (৬০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত

2022-03-05T13:01:07+00:00
2022-03-05T13:02:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরের ভান্ডারিয়ায় ট্রলির চাপায় ভ্যানচালক নিহত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ১:০১ পিএম  আপডেট: ০৫.০৩.২০২২ ১:০২ পিএম  (ভিজিট : ১৩৪)
X


পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইটবাহি ট্রলির চাপায় মো. দেলোয়ার হোসেন সরদার (৬০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার হোসেন উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত্য রুস্তুম আলী সরদারের ছেলে। 

আজ শনিবার (০৫ মার্চ) সকালে উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সোহরাব হোসেন সরদার জানান, আজ সকাল পৌনে ৮টার দিকে ইটবোঝাই একটি ট্রলি উপজেলার গাজীপুর থেকে পৌর শহরের দিকে যাচ্ছিলো। এ সময় ভুবনেশ্বর ব্রীজ পার হয়ে জেলা পরিষদ মার্কেটের সামনে আসলে সেখানে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ভ্যান চালক দেলোয়ার হোসেনকে ওই ট্রলিটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক দেলোয়ার মারা যায়।

ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসমুর রহমান বিশ্বাস ইটবাহী ট্রলির চাপায় ভ্যান চালকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে। এর চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy