দুমকিতে আ'লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর দুমকিতে আ'লীগ-বিএনপির সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্ততঃ ২০ নেতা-কর্মী আহত হয়েছে।আজ শনিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায়

2022-03-05T17:32:06+00:00
2022-03-05T17:33:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুমকিতে আ'লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৫:৩২ পিএম  আপডেট: ০৫.০৩.২০২২ ৫:৩৩ পিএম  (ভিজিট : ২০৬)
X


পটুয়াখালীর দুমকিতে আ'লীগ-বিএনপির সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্ততঃ ২০ নেতা-কর্মী আহত হয়েছে। 

আজ শনিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপি কার্যালয়ের সামনে এ সহিংস ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আ'লীগ-বিএনপি একে অপরকে দায়ি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি'র পূর্বনির্ধারিত বিক্ষাভ সমাবেশ সফল করতে শতাধিক নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। একই সময় সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আওয়ামী যুবলীগের একটি বিক্ষোভ মিছিল ওই এলাকা অতিক্রমকালে দু'গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ হয়। এসময় দু'পক্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকাটি রণক্ষেত্রে পরিনত হয়। এ সময় আ'লীগ, যুবলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিএনপি কার্যালয় ঢুকে আসবাবপত্র চেয়ার-টেবিল ভাংচুর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আহতদের মধ্যে বিএনপির আহবায়ক খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক জাহিদ হাওলাদার, ফারুক হাওলাদার, যুবদলের সদস্য সচিব রিপন শরীফ, সেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম হাওলাদার, শ্রমিকদলের সভাপতি হাবিবুর রহমান, পুলিশ কনস্টেবল দেলোয়ার হোসেনসহ ৭ জনকে আশংকাজনক অবস্থায় দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বিএনপির আহবায়ক মো. খলিলুর রহমান বলেন, 'বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আ'লীগ-যুবলীগের সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে দলীয় অফিস ভাংচুর ও অর্ধশতাধিক নেতা-কর্মীকে আহত করেছে।'

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিনের দাবি, সারাদেশে জামায়াত-বিএনপি'র নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের মিছিলে বিএনপির সন্ত্রাসীরা হামলা করলে দু'পক্ষে সহিংসতা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত পুলিশ সদস্য দেলোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy