দেশবিরোধী ষড়যন্ত্র ঠেকাতে গাইবান্ধায় যুবলীগের মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা

সারাবাংলা

বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতা গাইবান্ধার মাটিতে সর্বাত্মকভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছে জেলা যুবলীগ।আজ শনিবার (০৫ মার্চ)

2022-03-05T17:49:28+00:00
2022-03-05T17:49:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশবিরোধী ষড়যন্ত্র ঠেকাতে গাইবান্ধায় যুবলীগের মিছিল-সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৫:৪৯ পিএম   (ভিজিট : ২১৪)
X


বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতা গাইবান্ধার মাটিতে সর্বাত্মকভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছে জেলা যুবলীগ।

আজ শনিবার (০৫ মার্চ) সকালে শহরের ১ নম্বর রেলগেট এলাকার গাইবান্ধা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বের করার আগে যুবলীগ এই ঘোষণা দেয়। বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় এ মিছিল-সমাবেশ করে জেলা যুবলীগ।

সকাল সাড়ে এগারটায় মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে যুবলীগের জেলা সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অপ্রতিরোধ্য উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ ডিজিটাল। বিগত ১৩ বছরে বাংলাদেশের অবকাঠামোগত ও জনগণের জীবনমানের অভূতপূর্ব উন্নয়ন আজ বিশ্বস্বীকৃত। বাংলাদেশ আজ জাতিসংঘ স্বীকৃত উন্নয়নশীল দেশ। বাংলাদেশের এ উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাকে রুখে দিতে বিএনপি-জামায়াত একদিকে যেমন বিদেশে দেশবিরোধী লবিস্ট নিয়োগ করেছে, তেমনি দেশের অভ্যন্তরে দেশ ধ্বংসের অভিপ্রায়ে চালাচ্ছে নানা অপতৎপরতা।

সংক্ষিপ্ত সমাবেশের পর যুবলীগের একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল ও সমাবেশে জেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy