সিলেটে কলোনীতে অগ্নিকান্ডে বৃদ্ধা নিহত

ব্যুরো প্রধান, সিলেট

সারাবাংলা

সিলেট নগরীর আখালিয়া গুয়াবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় কলোনির ৮টি ঘর পুরো ভস্মীভূত হয়েছে।শনিবার

2022-03-05T18:02:51+00:00
2022-03-05T18:02:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিলেটে কলোনীতে অগ্নিকান্ডে বৃদ্ধা নিহত
ব্যুরো প্রধান, সিলেট
প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৬:০২ পিএম   (ভিজিট : ২৫৫)
X


সিলেট নগরীর আখালিয়া গুয়াবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় কলোনির ৮টি ঘর পুরো ভস্মীভূত হয়েছে। 

শনিবার (৫ মার্চ) বিকেলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ধারণা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, শনিবার পৌনে ৩টার দিকে গুয়াবাড়ির ওই কলোনিতে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে কলোনির ৮টি ঘরে। এ সময় কলোনির বাসিন্দারা দ্রুত বেরিয়ে আসলেও অসুস্থ ৮০ বছর বয়সী বৃদ্ধা শোভা রানী চন্দ্র বের হতে পারেন নি। তিনি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ভস্মীভূত হয় বাসিন্দাদের ঘরে থাকা মালামাল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy