ষড়যন্ত্র রুখতে মুক্তিযোদ্ধাসহ দেশবাসীকে সজাগ হওয়ার আহবান

রাশেদ চৌধুরী, মানিকগঞ্জ

সারাবাংলা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশকে অকার্যকর করতে দেশ ও বিদেশে নানান ধরণের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে

2022-03-05T18:18:14+00:00
2022-03-05T18:18:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ষড়যন্ত্র রুখতে মুক্তিযোদ্ধাসহ দেশবাসীকে সজাগ হওয়ার আহবান
রাশেদ চৌধুরী, মানিকগঞ্জ
প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৬:১৮ পিএম   (ভিজিট : ২১৪)
X


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশকে অকার্যকর করতে দেশ ও বিদেশে নানান ধরণের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে মুক্তিযোদ্ধাসহ দেশবাসীকে সজাগ থাকতে হবে।

তিনি আজ শনিবার (৫ মার্চ) দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ঢাকা পশ্চিমাঞ্চলের মুক্তিযোদ্ধাদের মিলন মেলার উদ্বোধনকালে একথা বলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার কারণে একটি মহল ইর্ষান্বিত হয়ে তাকে ১৯ বার হত্যার চেষ্টা করে।

দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।

এছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ত্রাণ ও দুযোগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান, প্রধান মন্ত্রীর শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জ্বল হোসেন মায়া ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখেন।

মিলন মেলায় ১৯৭১ সালে ২নং সেক্টরের ঢাকা পশ্চিমাঞ্চলের ঢাকা মহানগর, ঢাকা জেলা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার ২১টি উপজেলার মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সাড়ে তিন হাজার সদস্য উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy