রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশের এসআই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সারাবাংলা

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। গত শুক্রবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে

2022-03-05T18:43:57+00:00
2022-03-05T18:43:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশের এসআই
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৬:৪৩ পিএম   (ভিজিট : ২২৩)
X


রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। গত শুক্রবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পুলিশ কর্মকর্তার নাম নূর ইসলাম (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। ঘটনাস্থলের আলামত দেখে পুলিশের ধারণা এটি সড়ক দুর্ঘটনা। তারপরও ঘটনাটি তদন্ত করে দেখছে গোদাগাড়ী থানা পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

নিহত নূর ইসলামের গ্রামের বাড়ি যশোরের অভয়নগরে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় খোঁজ নিয়ে পুলিশ জানতে পেরেছে কয়েকদিন ধরে তিনি ছুটিতে ছিলেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রাতে গোদাগাড়ী-আমনুরা বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকায় সড়কের পাশেই এসআই নূর ইসলামের মোটরসাইকেলটি পড়েছিল। আর তার হেলমেটটিও ভাঙা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রথমে কোনো গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এরপর তার মোটরসাইকেলটি আবারও গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে হেলমেট ভেঙে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই আহত অবস্থায় নুর ইসলাম তার এক পরিচিতকে ফোন দেন। পরে তারা এসে তাকে উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তারা সড়ক দুর্ঘটনাটি তদন্ত করে দেখছেন। 

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy