নরসিংদীর রায়পুরায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

আমজাদ হোসেন, নরসিংদী

সারাবাংলা

নরসিংদীর রায়পুরায় বসত ঘরের অগ্নিকান্ডের ঘটনায় মাহিন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিন মরজাল ইউনিয়নের

2022-03-05T18:54:29+00:00
2022-03-05T18:54:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীর রায়পুরায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু
আমজাদ হোসেন, নরসিংদী
প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৬:৫৪ পিএম   (ভিজিট : ২০৮)
X


নরসিংদীর রায়পুরায়  বসত ঘরের অগ্নিকান্ডের ঘটনায় মাহিন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিন মরজাল ইউনিয়নের ব্রাক্ষ্রনের টেক গ্রামের দুবাই প্রবাসী আকরাম হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটায়, মাহিনকে ঘুমন্ত অবস্থায় রেখে মা মাসুমা গিয়েছিলেন প্রকৃতির ডাকে সাড়া দিতে। এই সময় ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেই মূহূর্তেই ছড়িয়ে পড়ে। এই সময় ঘরের ফ্রিজের কমপ্রেসার বাস্ট হয়ে আগুনের তেজ আরো বেড়ে যায়। মাসুমা তার ঘর থেকে ছেলেকে বাঁচাতে ঘরের আগুনের উপর ঝাপ দেন। কিন্তু এর আগেই ছেলে আগুনে পুড়ে মারা যায় এবং মাসুমার শরীরের অধিকাংশ শরীর আগুনে পুড়ে যায়। 

খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে স্বজনদের দাবী।এদিকে শনিবার দুপুরে শিশু মাহিনের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পূর্ণ হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy