শেরপুরে শিশুদের বাল্য বিয়ে না করার শপথ

মইনুল হোসেন প্লাবন, শেরপুর

সারাবাংলা

স্কুল শিক্ষার্থীদের সংগঠন ‘ফাইট ফর চিলড্রেনস রাইটস (এফএফসিআর) এর বছরব্যাপী শিশু অধিকার রক্ষায় শিশু অধিকার ক্যাম্পেইনের অংশ হিসেবে

2022-03-05T18:59:43+00:00
2022-03-05T19:03:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেরপুরে শিশুদের বাল্য বিয়ে না করার শপথ
মইনুল হোসেন প্লাবন, শেরপুর
প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৬:৫৯ পিএম  আপডেট: ০৫.০৩.২০২২ ৭:০৩ পিএম  (ভিজিট : ২২৪)
X


স্কুল শিক্ষার্থীদের সংগঠন ‘ফাইট ফর চিলড্রেনস রাইটস (এফএফসিআর) এর বছরব্যাপী শিশু অধিকার রক্ষায় শিশু অধিকার ক্যাম্পেইনের অংশ হিসেবে শেরপুর শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বাল্যবিয়ে না করার শপথ নেওয়া কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (৫ মার্চ) সকালে শহরের মডেল গার্লস স্কুলে উপস্থিত সকল শ্রেণির শিক্ষার্থীকে শপথ গ্রহণ এবং এফএফসিআর এর নির্ধারিত ফরমে সাক্ষর গ্রহণ করা হয়।

শপথ ও সাক্ষর গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন মডেল গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা দিলরুবা বেগম। ওইসময় সংগঠনের উপদেষ্টা ও নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক-কবি রফিক মজিদ, প্রভাষক মাসুদ হাসান বাদল, এফএফসিআর সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিদম উপস্থিত ছিলেন। 

এফএফসিআর’র সভাপতি ফারাবি জাবিন সায়েরি জানান, করোনার কারণে দীর্ঘদিন পর স্কুল-কলেজ খোলা হয়েছে। ইতোমধ্যে দীর্ঘসময় স্কুল-কলেজ বন্ধ থাকায় অনেক শিশু কন্যাকে পারিবারিক চাপে বিয়ের পিড়িতে বসতে হয়েছে। তাই এফএফসিআর বছরব্যাপী শিশু অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আমাদের এ ক্যাম্পেইন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy