আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে বান্দরবানের জেএসএস কালেক্টর'কে গুলি করে হত্যা

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে বান্দরবানের রোয়াংছড়িতে জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। নিহতের নাম উনুমং

2022-03-05T19:22:16+00:00
2022-03-05T19:24:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে বান্দরবানের জেএসএস কালেক্টর'কে গুলি করে হত্যা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৭:২২ পিএম  আপডেট: ০৫.০৩.২০২২ ৭:২৪ পিএম  (ভিজিট : ২৬১)
X


আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে বান্দরবানের রোয়াংছড়িতে জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। নিহতের নাম উনুমং রয়েল (৫০)। সে তারাছা-বাঘমারা এলাকার প্রধান কালেক্টরের দায়িত্বে ছিলেন। 

আজ (৫মার্চ) শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ'সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। 

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ার পার্শ্ববর্তী  নয়াপাড়া এলাকায় পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীদের একটি গ্রুপ গুলি করে জেএসএস'র এক নেতাকে হত্যা করেছে। নিহতের নাম উনুমং রয়েল (৫০)। সে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) মূল দলের তারাছা-বাঘমারা এলাকার প্রধান কালেক্টর ছিলেন।

স্থানীয়দের দাবী, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন গুলোর আধিপত্যের জের ধরেই এই হত্যাকান্ড। ইতিপূর্বে এই অঞ্চলে আওয়ামী লীগ এবং পাহাড়ের অন্য সংগঠনের বেশ ক'জন নেতাকেও গুলি করে হত্যা করা হয়েছিল। উনুমং মামা আওয়ামী লীগ নেতা মং মং থোয়াই হত্যা মামলার প্রধান আসামী। তারাছা-বাঘমারা এলাকায় সংঘটিত সব হত্যাকান্ডের সাথে নিহত জেএসএস লিডার কালেক্টর উনুমং মার্মা (বাহিনীর নাম রয়েল) জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার জানান, গুলি করে একজনকে হত্যার খবর পেয়েছি। পুলিশের একটি ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে দূর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ায় ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy