মণিরামপুর বাজারে রাস্তা প্রশস্তকরণসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট

মণিরামপুর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের মণিরামপুর বাজারের মেইন রোড প্রশস্তকরণ, পানি নিষ্কাশন, পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।আজ শনিবার (০৫

2022-03-05T19:25:59+00:00
2022-03-05T19:25:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মণিরামপুর বাজারে রাস্তা প্রশস্তকরণসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট
মণিরামপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৭:২৫ পিএম   (ভিজিট : ২৩৪)
X


যশোরের মণিরামপুর বাজারের মেইন রোড প্রশস্তকরণ, পানি নিষ্কাশন, পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।

আজ শনিবার (০৫ মার্চ) বেলা ১১টায় পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সম্মুখে মণিরামপুর বাজার উন্নয়ন সংগ্রাম কমিটিসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ অবস্থান ধর্মঘট পালিত হয়।

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসিফ রাজার পরিচালনায় বক্তব্য রাখেন- সংগ্রাম কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আজিম হোসেন, উপজেলা মহিলা লীগ সভাপতি রীতা রানী পাড়ে, সাধারণ সম্পাদক আসমাতুন্নাহার, মোস্তাফিজুর রহমান, থানা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক দিলীপ দাস, ট্রাক মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক হাজী রফিকুল ইসলাম, কাপুড়িয়া পট্টির রবিউল ইসলাম, মাছ বাজারের দাঊদ ইব্রাহিম, ছাত্রলীগ নেতা আবু হুরাইরাসহ বিভিন্ন সংগঠন ও সমিতির নেতৃবৃন্দ।

অবস্থান ধর্মঘট শেষে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy