পেকুয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা

মুকুল কান্তি দাশ, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার)

সারাবাংলা

কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অলি আহমদ (৪৫) নামের এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে একদল দুবৃর্ত্ত।

2022-03-05T19:56:34+00:00
2022-03-05T19:56:34+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পেকুয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা
মুকুল কান্তি দাশ, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার)
প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১৯০)
X


কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অলি আহমদ (৪৫) নামের এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে একদল দুবৃর্ত্ত। নিহত অলি আহমদ উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুন বাগিচা জারুলবুনিয়া এলাকার মৃত শেখ আহমদের ছেলে।

শনিবার (৫মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত অলি আহমদের স্ত্রী হাফসা বেগম বলেন, একই এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুল মজিদের সাথে অলি আহমেদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শনিবার সকালে বাগানে গাছ কাটতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে বাদশা মিয়ার ছেলে আব্দুল মজিদ, আব্দুল গণি, আব্দু সালাম ও তার স্ত্রী ফাতেমা বেগমসহ ৫-৬ জনের সংঘবদ্ধ একটি দল অলি আহমেদকে ধারালো দা, কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এ ব্যাপারে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযুক্তদের পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে।  

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, অলি আহমেদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে  ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুত আসামীদের আইনের আওতায় আনা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy