শ্রমিককে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা: পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সৈয়দ মনির আহমদ, ফেনী

সারাবাংলা

ফেনীর ছাগলনাইয়া উপজেলার এক বালু শ্রমিককে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে এসআই ইমাম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার

2022-03-06T11:17:06+00:00
2022-03-06T11:17:06+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শ্রমিককে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা: পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
সৈয়দ মনির আহমদ, ফেনী
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ১১:১৭ এএম   (ভিজিট : ২০২)
X


ফেনীর ছাগলনাইয়া উপজেলার এক বালু শ্রমিককে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে এসআই ইমাম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায়  শনিবার রাতে তাকে সাময়িক প্রত্যাহার  করে ফেনী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি শহীদুল ইসলাম। 

জানা যায় , শুক্রবার উপজেলার শুভপুর ইউনিয়নে বালু শ্রমিক সাইদুল ইসলাম সোহেল ড্রেজার বন্ধ করে সন্ধ্যার দিকে  বাড়িতে ফিরছিলেন।  ইউনিয়নের তিন রাস্তার মোড়ে এলে অপরিচিত তিনজন আকস্মিক তাকে ঝাপটে ধরে হাতকড়া পরিয়ে দেন। পকেটেও কিছু একটা ঢুকিয়ে দেন। করা হয় মারধর। ওই সময় সোহেল চিৎকার দিলে স্থানীয়রা গিয়ে ওই ব্যক্তিদের অবরুদ্ধ করে ফেলেন। পরে তাদের একজন জানান , তিনি ছাগলনাইয়া থানার এসআই ইমাম । অন্য দু'জন থানার সোর্স। ভুক্তভোগী সোহেলের বাড়ি ওই ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে।

স্থানীয়রা জানান, সোহেলের চিৎকারে তারা জড়ো হওয়ার পর কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি এসআই ইমাম। পরে বলেন , ওসি কথা বলবেন বলে তারা সোহেলকে নিয়ে যাচ্ছেন। সোহেলের পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার বিষয়েও কোনো জবাব দিতে না পারায় ওই সময় কয়েকজন পুলিশের দুই সোর্সের ওপর হামলা চালান। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযুক্ত তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান সজিব অভিযোগ করেন, পুলিশ কর্মকর্তা ইমাম তার ইউনিয়নের নিরীহ বাসিন্দাদের মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এদিকে সোহেলের ভাই এবাদুল হোসেন মামুন অভিযোগ করেছেন, শুক্রবার রাত থেকেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ফোনে এবং সরাসরি গিয়ে তাদের বাড়ি থাকতে দেবে না বলে হুমকি দিচ্ছে। তাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে ।

ছাগলনাইয়া-পরশুরাম ও সোনাগাজী সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, এ ব্যাপারে কিছুই জানেন না তিনি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy