প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ১১:৩৪ এএম (ভিজিট : ৯১০)

X
শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাষানীর বড় ছেলে আয়ারল্যান্ড প্রবাসী নাসির খান এর নববধূ তামান্না সুলতানাকে শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে গাজীপুর থেকে শরীয়তপুর নিজ এলাকায় নিয়ে আসেন হেলিকপ্টার করে।
তেমনি লোকমূখে এই হেলিকপ্টারের খবর প্রচার হয়ে যাওয়ার কারণে গোটা এলাকায় নামে উৎসুক মানুষের ঢল। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় স্থানিয় প্রশাসন ও এলাকার যুব সমাজকে।
শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী জানান আজকের এই দিন আমার খুশির দিন এবং খুবেই আনন্দের দিন আমার বড় ছেলেকে বিবাহ দিয়েছি এবং আমি প্ল্যান করেছিলাম যে আমার ছেলে এবং বৌ মাকে হেলিকপ্টার করে আনবো এবং আমার ইউনিয়নের জনগণ সকলকে নিয়ে আমার ছেলের বিয়ের অনুষ্ঠানে আনন্দ করবো তা আমি ইতিমধ্যেই সক্ষম হয়েছি এবং আপনারা সকলেই দোয়া করবেন আমার ছেলে এবং ছেলের বউয়ের জন্য, তাদের নব দাম্পত্য জীবন সুখের হোক।
শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরদার বলেন, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী ছেলে বউ নিয়ে আসছেন হেলিকপ্টার করে, আমাদের এই ইউনিয়নে এই প্রথম হেলিকপ্টার করে বউ আনা তা দেখতে হাজারো মানুষ ভীড় জমান এবং সেখান থেকে নেওয়া হয় গ্রাম বাংলার ঐতিহ্য পালকিতে চড়ে বরের বাড়ী। উপস্থিত সকলেই এই ব্যতিক্রমী আয়োজন দেখে করেন অভূতপূর্ব প্রশংসা এবং কামনা করেন নবদম্পত্তির সুখী সমৃদ্ধ জীবনের জন্য।