প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ১২:২৭ পিএম আপডেট: ০৬.০৩.২০২২ ১:১০ পিএম (ভিজিট : ২৩৩)

X
চট্টগ্রামের বাকলিয়ায় মধ্যরাতে ভয়াবহ আগুনের ঘটনায় ৭০ টি বসতঘর পুড়ে যায়। এতে ঘরবাড়ীগুলো পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (৫ মার্চ) ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত পৌনে ২টার দিকে মিয়াখান নগরের মোজাহেরুল উলুম মাদ্রাসার পাশে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহম্মদ বলেন, 'মধ্যরাতে বাকলিয়ার মিয়াখান নগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পৌনে ২টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সোয়া ১ ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারটি লেনে থাকা ৭০টি ঘর পুড়ে গেছে। সবগুলো কাঁচা ঘর ছিল। পাশে খোলা জায়গায় কিছু ঝুটের মালামাল রাখা ছিল। সেগুলোও আগুনে পুড়েছে।'
এ সময় জিলানী নামের এক শিশু সামান্য দগ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
তিনি আর বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা। এছাড়া উদ্ধার করা হয়েছে ১ কোটি টাকার মালামাল।