মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি

সারাবাংলা

বীর মুক্তিযোদ্ধা মৃত রমজান আলী শেখের বাড়ি ভাংচুরের প্রতিবাদে মেহেরপুরে মানবন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তিয়োদ্ধা ও এলকাবাসী।আজ রোববার

2022-03-06T12:43:52+00:00
2022-03-06T12:47:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ১২:৪৩ পিএম  আপডেট: ০৬.০৩.২০২২ ১২:৪৭ পিএম  (ভিজিট : ৩২৮)
X


বীর মুক্তিযোদ্ধা মৃত রমজান আলী শেখের বাড়ি ভাংচুরের প্রতিবাদে মেহেরপুরে মানবন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তিয়োদ্ধা ও এলকাবাসী। 

আজ রোববার (৬ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়। 

নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রমজান আলীর স্ত্রী হালেচা খাতুন, পরিবারের পক্ষ থেকে সুলতান হোসেন, শহিদুল হোসেনসহ মুক্তিযোদ্ধা, পরিবারের সদস্য ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তরা বলেন, 'সমাজের প্রভাবশালী একটি মহল একজন মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর করেছে। অথচ তাদের কিছুই হচ্ছেনা। বারংবার হুমকি দেওয়া হচ্ছে পরিবারটিকে। একজন মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর ও হুমকি প্রদর্শন মানে সমাজের আর যারা মানুষ আছে তাদের নিরাপত্তা কোথায়?'

এছাড়াও এ বিষয়ে অতি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy