নদীতে নিখোঁজের ৬৮ ঘন্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর আউলিয়াপুরের বলইকাঠী এলাকায় লোহালিয়া নদীতে সাতার কাটতে নেমে নিখোঁজের ৬৮ ঘন্টা পর উদ্ধার হয়েছে ঢাকার দক্ষিনখানের মাদ্রাসা

2022-03-06T15:02:29+00:00
2022-03-06T15:02:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নদীতে নিখোঁজের ৬৮ ঘন্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৩:০২ পিএম   (ভিজিট : ১৯৭)
X


পটুয়াখালীর আউলিয়াপুরের বলইকাঠী এলাকায় লোহালিয়া নদীতে সাতার কাটতে নেমে নিখোঁজের ৬৮ ঘন্টা পর উদ্ধার হয়েছে ঢাকার দক্ষিনখানের মাদ্রাসা ছাত্র ইজাজুল ইসলামের লাশ।

আছ রোববার (৬ মার্চ) সকালে মাঝ নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে কোষ্টগার্ড সদস্যরা নদী থেকে লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আউলিয়াপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ কামাল হোসেন জানান, রবিবার সকালে ঘটনাস্থলের কিছুটা পশ্চিম দিকে মাঝ নদীতে হঠাৎ করে একটি লাশ ভেসে উঠতে দেখে কোষ্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় কিছুক্ষন পরে কোষ্টগার্ডের সদস্যরা এসে লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের লোকজন লাশ সনাক্ত করে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বলইকাঠি গ্রামে বন্ধুর বাড়িতে বেড়াতে আসে ইজাজুল (২২), ইব্রাহিম খলিল ও মাসুদ খান। দুপুরে ওই তিন বন্ধু এলাকার ৭/৮ জনের সঙ্গে লোহালিয়া নদীতে গোসল করতে নেমে সাতরে ওপারে যাওয়ার চেষ্টা করেন। সে সময় স্রোতের টানে ভেসে যায় ইজাজুল। এ ঘটনার ৮ ঘন্টা পরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তারা তিনজনই ঢাকার দক্ষিনখান হলান ইসলামিয়া মাদ্রাসার দশম শ্রেনীর শিক্ষার্থী। মৃত ইজাজুল কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার কল্লা গ্রামের মৃত আশ্রাফ আলীর ছেলে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy