মানিকগঞ্জে জাতীয় পাট দিবস উদযাপিত

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

'সোনালী আঁশের সোনালী দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ' এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় পাট দিবস উদযাপিত হয়েছে।আজ রোববার (৬

2022-03-06T15:07:45+00:00
2022-03-06T15:07:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে জাতীয় পাট দিবস উদযাপিত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৩:০৭ পিএম   (ভিজিট : ২৪৪)
X


'সোনালী আঁশের সোনালী দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ' এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় পাট দিবস উদযাপিত হয়েছে।

আজ রোববার (৬ মার্চ)  দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়র সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সনোয়ারুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন- মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান নোমানী, পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মাহবুব হোসেনসহ পাট চাষীরা।  

এসসময় কৃষক ছিদ্দিক মোল্লা বলেন, পাট চাষ করে এখন আর লাভের মুখ দেখা যায়না। জমিতে পাটের বীজ রোপন থেকে সুরু করে কাটা প্রর্যন্ত, যে খরচ হয় বিক্রয় করে চালান ওঠাই কষ্ট। সরকার যুদি চাষীদের প্রনোদনা দিয়ে পাট রোপনে জন্য সহায়তা করে, তা হলে কৃষকদের পাটচাষে আগ্রহ বাড়তে পারে।

জেলা প্রশাসক বলেন, পাটের চাহিদা বাড়ানোর জন্য আমরা বাজার গুলোতে মোবাইল কোট পরিচালনা করি। যাতে করে মানুষ প্লাষ্টিক পন্য ব্যবহার না করে, পাটের পন্য ব্যবহার করে।

তিনি আরো বলেন, প্লাষ্টিকের পন্য ব্যবহারের কারনে পরিবেশ নষ্টসহ নানা রকমের সমস্য হয়। তাই সবাইকে পাটজাত পন্য ব্যবহার করার আহবান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy