প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৫:৩৮ পিএম আপডেট: ০৬.০৩.২০২২ ৫:৪০ পিএম (ভিজিট : ১৮১)

X
পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বরিশাল বিভাগীয় কমিশনার কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টর উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (৬ মার্চ) সকাল ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ক্রিকেট টুর্ণামেন্টর উদ্বোধন করেন।
বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান তার বক্তব্যে বলেছেন, 'ক্রিকেট আমাদের একটি গৌরবের জায়গা। ক্রিকেটকে দিয়ে বাংলাদেশকে সারা বিশ্বে আমরা অনেক পরিচিত করেছি। ক্রিকেট এর এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা তরুন সমাজকে মাঠে আনতে পেরেছি।'
পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা, পিরোজপুর পৌর মেয়র আলহাজ মো. হাবিবুর রহমান মালেক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আমলগীর খান আলো।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব। আজকের উদ্বোধনী খেলায় পিরোজপুর জেলা দল ও বরিশাল জেলা দল অংশগ্রহন করেছে।
এছাড়াও এ খেলায় বরিশাল বিভাগের অন্যান্য জেলা ঝালকাঠী, পটুয়াখালী, ভোলা ও বরগুনা জেলা দল অংশগ্রহন করবে। আগামী ৯ মার্চ সমাপনি ও পুরস্কার বিতরন করা হবে।