গাইবান্ধায় মাদক মামলায় একজনের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা

সারাবাংলা

মাদক মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের জহুরুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (৬ মার্চ)

2022-03-06T17:43:55+00:00
2022-03-06T17:43:55+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
গাইবান্ধায় মাদক মামলায় একজনের ফাঁসির আদেশ
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৫:৪৩ পিএম   (ভিজিট : ২৪৬)
X


মাদক মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের জহুরুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (৬ মার্চ) দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই আদেশ দেন।

মামলার বিবরনে বলা হয়, গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়ার বাসিন্দা জহুরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলেন। ২০১৯ সালের ২ জুন মাদক বিক্রি করতে গিয়ে পৌর বাজার এলাকায় পুলিশের হাতে ২শ’ ৫০ গ্রাম হেরোইনসহ ধরা পড়ে জহুরুল। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা দাযের করে। তদন্তে মাদক বিক্রেতা হিসেবে প্রমানিত হলে দীর্ঘ শুনানীর পর আজ রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপকুমার ভৌমিক এই রায় দেন ।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, '২০১৯ সালের ২ জুন গোবিন্দগঞ্জ পৌর এলাকা থেকে ২৫০ গ্রাম হেরোইনসহ জহুরুলকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জহুরুলকে প্রধান আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক জহুরুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দেন।'





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy