লাল পতাকা মিছিল-সমাবেশে গাইবান্ধায় সিপিবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা

সারাবাংলা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার

2022-03-06T18:01:03+00:00
2022-03-06T18:01:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাল পতাকা মিছিল-সমাবেশে গাইবান্ধায় সিপিবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৬:০১ পিএম   (ভিজিট : ২৩৯)
X


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার (৬ মার্চ) সকাল ১১টায় শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে পার্টির জেলা কমিটির উদ্যোগে একটি লাল পতাকা মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে পার্টির জেলা কার্যালয়ের সামনের চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি’র জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সম্পাদকমন্ডলীর সদস্য আসোয়াদ আলী প্রমুখ। সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য কমরেড প্রদীপ বর্মণ।

সমাবেশে বক্তারা সিপিবির প্রতিষ্ঠাকালিন সময় থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন, যুদ্ধাপরাধী সংগঠন জামাত-শিবির নিষিদ্ধের আন্দোলনসহ সকল আন্দোলন-সংগ্রামে সিপিবির ভূমিকার কথা তুলে ধরেন।

তারা বর্তমান সরকারের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধেও সাহস ও দৃঢ়তার সাথে সংগ্রাম করার আহ্বান জানান। একইসাথে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারসহ দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার জন্য সংগ্রাম আরও জোরদার করার কথা উল্লেখ করেন।

বক্তারা বলেন, 'মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা, জেল, জুলুম দিয়ে সেই পার্টিকে দমানো যাবে না।' পার্টির জেলা সভাপতি কমরেড মিহির ঘোষ সদ্য সমাপ্ত কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয় এবং তিনিসহ নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

বক্তাগণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy