প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৬:০৭ পিএম (ভিজিট : ২৪২)

X
জাতীয় পাট দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে রোববার (০৬ মার্চ) শহরে র্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ছিল ‘সোনালী আঁশে সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’।
অনুষ্ঠানে পাট চাষী, ব্যবসায়ী, বীজ সরবরাহকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. মকবুল হোসেন সরকার, পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুর রহমান, সহকারি কমিশনার মো. রেজাউল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমূখ।
বক্তারা বলেন, 'পরিবেশ রক্ষার জন্য পলিথিন ব্যবহার প্রত্যাখান করে পাটের উপর নির্ভরশীল ও পাটজাত দ্রব্যের তৈরি পণ্য ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আন্তর্জাতিক বাজারে পাটের রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় বারের মতো এবার জাতীয় পাট দিবস পালন করা হচ্ছে।'