সুনামগঞ্জে দুস্থদের মধ্যে সহায়তার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

সারাবাংলা

সুনামগঞ্জে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও দুস্থদের মধ্যে সহায়তার চেক বিতরণ করা হয়েছে।রোববার (৬ মার্চ) স্থানীয় শহীদ আবুল হোসেন

2022-03-06T18:50:23+00:00
2022-03-06T18:54:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জে দুস্থদের মধ্যে সহায়তার চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৬:৫০ পিএম  আপডেট: ০৬.০৩.২০২২ ৬:৫৪ পিএম  (ভিজিট : ২৩০)
X


সুনামগঞ্জে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও দুস্থদের মধ্যে সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

রোববার (৬ মার্চ) স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও দুস্থদের মধ্যে সহায়তার চেক বিতরণ করা হয়।

সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সূচিত্রা রায়ের সভাপতিত্বে সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

শহর সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর আলমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা সমাজকল্যাণ কমিটির সহসভাপতি নূরুর রব চৌধুরী, সদস্য শীলা রায়, ফৌজি আরা শাম্মী, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী প্রমুখ।

আলোচনা সভায় শেষে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, এবং থ্যলাসেমিয়া আক্রান্ত ১৯২ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক ও ১১৫ জন দুস্থদের মধ্যে ৩ লাখ ৯৫ হাজার টাকার চেক এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৭ জনের মধ্যে ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy