প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৮:১১ পিএম (ভিজিট : ২১২)

X
রাজশাহীতে বর্ণিল আয়োজনে শুরু হলো বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর দ্বিতীয় আসর। রোববার (০৬ মার্চ) নগরীর লালনশাহ পার্ক মুক্তমঞ্চে ট্রফি উন্মোচন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
উপস্থিত ছিলেন- টুর্নামেন্টের কো-অর্ডিনেটর তৌরিদ আল মাসুদ রনি, ওয়ালটন গ্রুপের উপ-সহকারী পরিচালক (প্লাজা সেল্স এন্ড ডেভেলপমেন্ট) আবু রাফা মো. নাঈম, আরএমপি‘র ডিসি (বোয়ালিয়া) সাজিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার মোট ৩২টি স্কুল অংশগ্রহণ করছে। টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে খেলা আজ সোমবার থেকে শুরু হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়াম ও হবিবুর রহমান হল মাঠে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।