সয়াবিন তেল লুকিয়ে রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি, দোকানীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সারাবাংলা

রাজশাহীতে একটি দোকানের গুদামে ৮০০ লিটার সয়াবিন তেল লুকিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে দোকানিকে ৫০ হাজার টাকা

2022-03-06T20:14:57+00:00
2022-03-06T20:14:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সয়াবিন তেল লুকিয়ে রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি, দোকানীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৮:১৪ পিএম   (ভিজিট : ২১৯)
X


রাজশাহীতে একটি দোকানের গুদামে ৮০০ লিটার সয়াবিন তেল লুকিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (৬ মার্চ) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ নগরীর হাদির মোড় এলাকার নাম ‘শাহাবুদ্দিন স্টোর’ এ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. জুয়েল (৪২)। দোকানের পাশেই একটি বাড়ির দোতলায় তার গুদাম। জুয়েল সেখানেই লুকিয়ে রেখেছিলেন ৮০০ লিটার সয়াবিন তেল। জরিমানার অর্থ জুয়েল তাৎক্ষণিক পরিশোধ করেছেন।

ভোক্তা অধিকারের কর্মকর্তা হাসান-আল-মারুফ বলেন, ‘ক্রেতা সেজে আমরা জুয়েলের দোকানে যাই। তখন জুয়েল জানান, তার দোকানে সয়াবিন তেল নেই। এত বড় দোকানে সয়াবিন তেল নেই দেখে আমাদের সন্দেহ হয়। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে তার গুদামটি সম্পর্কে খোঁজ পাই। তারপর জুয়েল কোনভাবেই গুদামে নিয়ে যাবেন না। একরকম জোর করে সেখানে গিয়ে দেখি ৮০০ লিটার তেল।’

তিনি আরও বলেন, ‘সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টার অভিযোগে জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে জুয়েল সব তেল বোতলে লেখা মূল্যে বিক্রি করে দেবেন বলে মুচলেকা দিয়েছেন। তেল বিক্রি না করলে তার বিরুদ্ধে আবার ব্যবস্থা নেওয়া হবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy