মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

মণিরামপুর প্রতিনিধি

সারাবাংলা

স্বাস্থ্য অধিদফতরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. মনজুর মোরশেদ যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।আজ রোববার (৬ মার্চ)

2022-03-06T21:33:42+00:00
2022-03-06T21:33:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক
মণিরামপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ মার্চ, ২০২২, ৯:৩৩ পিএম   (ভিজিট : ২৩০)
X


স্বাস্থ্য অধিদফতরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. মনজুর মোরশেদ যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

আজ রোববার (৬ মার্চ) সকাল ৯ টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শনে আসেন।

খুলনায় যোগদানের পর এটি তার প্রথম মণিরামপুর হাসপাতাল পরিদর্শন। স্বাস্থ্য অধিদফতরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক ডা. হারুন-অর-রশিদ তার সফর সঙ্গী ছিলেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ দুই অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে ডা. মোরশেদ মণিরামপুর হাসপাতালের ভর্তি বিভাগ, বহির্বিভাগ, এক্সরে কক্ষ ও এনসিডি কর্ণার ঘুরে দেখেন। এসময় হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন তিনি।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. অনুপ বসু বলেন, 'পরিচালক স্যার অনেক আগে মণিরামপুর, ঝিকরগাছা ও অভয়নগর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে কর্মরত ছিলেন। খুলনায় যোগদানের পর রবিবার তিনি আমাদের হাসপাতাল পরিদর্শনে এসেছেন। রোগীদের সাথে কথা বলাসহ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেছেন তিনি।'

ডা. বসু বলেন- পরিচালক মহোদয় হাসপাতালের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমাদের এক্সরে যন্ত্রটি বিকল হয়ে আছে। দ্রুত তা মেরামতের তাগিদ দিয়েছেন তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy