রাজধানীর মতিঝিলে ১৫ তলা বাণিজ্যিক ভবনে ফাটল

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর মতিঝিলে একটি বহুতল বাণিজ্যিক ভবনে ফাটল দেখা দিয়েছে। গতকাল রোববার (৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে মতিঝিলের

2022-03-07T10:25:06+00:00
2022-03-07T10:25:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীর মতিঝিলে ১৫ তলা বাণিজ্যিক ভবনে ফাটল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১০:২৫ এএম   (ভিজিট : ২৬৭)
X


রাজধানীর মতিঝিলে একটি বহুতল বাণিজ্যিক ভবনে ফাটল দেখা দিয়েছে। গতকাল রোববার (৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে মতিঝিলের ৫৩ নম্বর হোল্ডিংয়ে ১৫ তলাবিশিষ্ট মডার্ন ম্যানশনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এই ফাটল দেখা যায় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি জানান, ফাটলের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল রাতেই ঘটনাস্থলে যায়। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার ৩টি মূল পিলার ও দেয়ালজুড়ে ফাটল দেখা দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভবনটি কোনোদিকে হেলে পড়েনি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, ‘আমরা খবর পেয়ে ভবনটি পরিদর্শনে এসেছি। এখানে ১৫ তলা ভবনটির দ্বিতীয় তলায় ২টি ও তৃতীয় তলায় ১টিসহ মোট ৩টি কলামে বেশি ফাটল ধরেছে। ফাটলের ফলে মেঝের কিছু টাইলসও উঠে এসেছে। সে সঙ্গে দ্বিতীয় তলার ছাদসহ দেয়ালের অনেক স্থানে ফাটল দেখা গেছে। আমরা ধারণা করেছিলাম ভবনটি কোনো কারণে হেলে পড়ায় এই ফাটল সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে আমরা ভবনের মেঝেতে পানি ঢেলে পরীক্ষা করে দেখেছি। ঢেলে দেয়া পানি মেঝেতে স্থির ছিল, কোনদিকে গড়িয়ে যায়নি। তা দেখে বলা যায় ভবনটি কোনোদিকে হেলে পড়েনি। এখন ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা তা আগামীকাল বুয়েটের প্রতিনিধি দল এসে পরীক্ষা করে দেখবে।’

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ভবনটির তৃতীয় তলার পিলারসহ দেয়ালের বেশ কিছু জায়গা থেকে প্লাস্টার খসে পড়েছে বলে দেখা যায়। পিলারের রডও বেরিয়ে গেছে।

ব্যাংকপাড়া নামে পরিচিত মতিঝিলের এই সুউচ্চ ভবনে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। ভবনটির দুপাশে গা ঘেঁষে আরো ২টি ভবন রয়েছে। সেগুলোর একটি ১৩ তলা ও অপরটি ৫তলা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy