প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১২:০০ পিএম (ভিজিট : ২২৮)

X
ফেনী থেকে সাড়ে ৮ হাজার লিটার সয়াবিন তেল ভারতে পাচারকালে একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা। জব্দকৃত তেলের বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৫৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
জানাযায়, গোপন সংবাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকা থেকে শনিবার সন্ধায় কাভার্ডভ্যানসহ ওই তেল জব্দ করা হয়। এতে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে।
ধৃতরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ি জেলার দৌলতপুর এলাকার মো. শাহজাহান ও কক্সবাজারের উখিয়া থানার সিকদার বিল এলাকার মো. ইসমাইল।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে তেল নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ফেনীর বিসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৬০৪টি প্যাকেটে মোট ৮ হাজার ৫৬৮ লিটার বিএসটিআই অনুমোদনহীন বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়।
গাড়িতে থাকা ওই দুজনকে আটক করা হয়। জব্দকৃত তেলের বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৫৪ হাজার টাকা। রোববার সন্ধায় মামলা রুজু করে তেলসহ ধৃতদের ফেনী মডেল থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।