প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১২:১৯ পিএম আপডেট: ০৭.০৩.২০২২ ১২:২২ পিএম (ভিজিট : ১৯৯)

X
গত বুধবার রাতে রামপুরার চৌধুরীপাড়া মসজিদের পাশে একটি টিনশেড ভাঙারির দোকানে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন পাঁচজন। গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে সেখানে আগুন লেগেছিল বলে ফায়ার সার্ভিসের ধারণা। আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে ২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার (৭ মার্চ) তাদের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।
তিনি জানান, নাদের আলীর (৫০) শরীরের ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে ও ৭৪ শতাংশ দগ্ধ নিয়ে সিদ্দিক (৬০) মারা গেছেন। তারা আইসিইউতে ছিলেন। মৃত নাদের আলী ছিলেন ভাঙাড়ি দোকানের মালিক। এর আগে, শনিবার (৫ মার্চ) দুপুরে মারা যায় হেলাল। ওই ঘটনায় দগ্ধ নুর নবী (৫১), ইউসুফ আলী (৪৯) ও সিদ্দিকুর (৫০) হাসপাতালে ভর্তি রয়েছেন।