পটুয়াখালীতে ৭ই মার্চ জাতীয় দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীতে ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার (৭ মার্চ) সকালে দলীয় কার্যালয়ে জাতীয়

2022-03-07T13:14:06+00:00
2022-03-07T13:14:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পটুয়াখালীতে ৭ই মার্চ জাতীয় দিবস পালিত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১:১৪ পিএম   (ভিজিট : ২৭৯)
X


যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীতে ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার (৭ মার্চ) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান সহ দলীয় নেতা-কর্মীরা। 

পরে বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ন করেন সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ, পৌরমেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসনিক ভবন প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ছাত্রলীগ পবিপ্রবি শাখা। 

এ সময় একাডেমিক ভবন প্রঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আয়েজিত আলোচনা সভায় ভাইস চ্যান্সেলর বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ৭ই মার্চ যে ভাষণ দিয়েছিলেন তা বিশ্বে বিরল। আঠারো মিনিটের বক্তব্যে তিনি বাঙ্গালীর স্বাধীনতার সারমর্ম বলেছিলেন। এ ভাষণের মাধ্যমে তিনি পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এ ভাষণ আজ বিশ্ব স্বীকৃত।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে ডিসি স্কয়ারে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy