প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩:২৩ পিএম আপডেট: ০৭.০৩.২০২২ ৩:২৪ পিএম (ভিজিট : ৩৪১)

X
নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ। আজ সোমবার (৭ মার্চ) সকাল ৮ টার দিকে মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাস ভবনের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের সূচনা করে জেলা আওয়ামী লীগ।
পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যগ্মসম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীনসহ দলীয় নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পক্ষে পূষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান। পরে পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সেখানে দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
দিনটি উপলক্ষে রাজনৈতিক দল, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে ঐতিহাসিক ৭ মার্চ।