শার্শাায় ইজিবাইক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত

শার্শা প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শার বাগআঁচড়ায় ইজিবাইক ও মাটিবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত হয়েছে।আজ সোমবার (৭ মার্চ)

2022-03-07T15:26:21+00:00
2022-03-07T15:27:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শাায় ইজিবাইক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত
শার্শা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩:২৬ পিএম  আপডেট: ০৭.০৩.২০২২ ৩:২৭ পিএম  (ভিজিট : ২৩৮)
X


যশোরের শার্শার বাগআঁচড়ায় ইজিবাইক ও মাটিবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত হয়েছে। 

আজ সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া টিএনটি অফিসের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোরদো দোলইপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আলীম হোসেন (৩২), ফজলুর রহমানের স্ত্রী আনজুয়ারা খাতুন (৪৮),একই গ্রামের দাউদের স্ত্রী তাসলিমা (৪০),একই গ্রামের শওকত সরদারের ছেলে আলমগীর (৪০) এবং খোড়দো পাকুড়িয়া গ্রামের মৃত কিয়াম উদ্দীনের ছেলে ইজিবাইক চালক সরোয়ার (৪০)।

আহত ইজিবাইক চালক জানান,তিনি যাত্রী নিয়ে কলারোয়ার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে বাগআঁচড়া টিএনটি অফিসের সামনে পৌঁছালে হঠ্যাৎ নাভারণগামী একটি একটি মাটিবোঝায় ট্রলি তার গাড়ি সামনে চলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে করে তিনিসহ ইজিবাইকে থাকা যাত্রীরা আহত হয়। পরে স্থানীয়া আহতদের উদ্ধার করে বাগআঁচড়া সাতমাইল জোহরা মেডিকেল সেন্টারে ভর্তি করে।

জোহরা মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. হাবিবুর রহমান হাবিব জানান, আহতরা মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা আশংকামুক্ত।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy