দুই শিশুকে গলা কেটে হত্যার অভিযোগে মামা আটক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসসিংহ

সারাবাংলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই বোনের দুই শিশু কণ্যাকে গলা কেটে হত্যার অভিযোগে তাদের মামা মাহবুবকে (২৫) আটক করেছে পুলিশ।সোমবার

2022-03-07T15:29:52+00:00
2022-03-07T15:29:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুই শিশুকে গলা কেটে হত্যার অভিযোগে মামা আটক
নিজস্ব প্রতিবেদক, ময়মনসসিংহ
প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ৩:২৯ পিএম   (ভিজিট : ২১৬)
X


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই বোনের দুই শিশু কণ্যাকে গলা কেটে হত্যার অভিযোগে তাদের মামা মাহবুবকে (২৫) আটক করেছে পুলিশ।

সোমবার (০৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজির বলসা গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় অপর এক শিশুকে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। নিহত শিশুরা হলো- সায়মা (৫) ও তৃপ্তি (৪)। তারা সম্পর্কে খালাতো বোন। সায়মা নেত্রকোনার বাসিন্দা জাকির হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে। আর তৃপ্তি নান্দাইল উপজেলার জাহাঙ্গীর আলম-হালিমা খাতুন দম্পতির মেয়ে। সপ্তাহ খানেক আগে তারা নানাবাড়ি বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানায়, মাহবুব মানসিক ভারসাম্যহীন। দুপুরে আপন ভাগনি সায়মা ও তৃপ্তিকে গলা কেটে হত্যা করে। স্থানীয়রা ধাওয়া করলে এলাকার একটি মসজিদে গিয়ে অবস্থান নেয়। মসজিদের চারপাশে ঘেরাও করে থানায় খবর দেয় এলাকাবাসী। এরপর পুলিশ এসে তাকে আটক করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক মাহবুবকে আটক করা হয়েছে। নিহত দুই শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা জানাতে পারেননি তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy